সংগৃহীত ছবি
সারাদেশ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন।

আরও পড়ুন : পাচারের টাকায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী ভর্তি হয়েছেন। এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে দুইজনের মৃত্যু হয়। সেদিন হাসপাতালে ভর্তি হন ৭০ জন।

আরও পড়ুন : নির্বাচন হলে সংকট কেটে যাবে

চলতি বছরে এখন পর্যন্ত ৫৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে তিনজনই পুরুষ।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যান ৫৭৫ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই ছিল বেশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা