সারাদেশ

ঝালকাঠিতে বসতঘরে হামলা ভাঙচুর ও লুটপাট

ঝালকাঠি (প্রতিনিধি) : ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের শিশু ও কলেজছাত্রীসহ ৭ জন আহত হয়েছে। হামলায় বসতঘর হারিয়ে শিশু ও নারীরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

আরও পড়ুন : গাইবান্ধার মিষ্টি আলু যাচ্ছে জাপান ও সিঙ্গাপুর

দুপুরে উপজেলার সরকারি কলেজ সংগলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দুই দফায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী আহত নাহার আক্তার অভিযোগ করে জানান, সরকারি ডিসিয়ারকৃত জমিতে সাইফুল আজম তার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু স্থানীয় প্রতিপক্ষ রুবেল তালুকদার ও তার স্ত্রী দুলু বেগমের সাথে জমি নিয়ে বিরোধের জেরে রুবেল ও দুলু দলবল নিয়ে সাইফুল আজম ও তার কলেজ পড়ুয়া মেয়ে নাজিরা আক্তারকে বেধে বসতঘরে হামলা চালিয়ে ভেঙে লুটপাট করে পাশের ডোবায় ফেলে দেয়।

এ হামলায় সাইফুল আজম, তার স্ত্রী নাহার আক্তার, মেয়ে রাজাপুর সরকারি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী নাজিরা আক্তার, শিশু তানজিলা, তার শাশুড়ি সালেহা বেগম আহত হয়। এ সময় টাকা, মোবাইল, শিক্ষা সনদসহ গুরুত্বপর্ণূ কাগজপত্রসহ ছিনিয়ে নেয়।

ঘটনার পর থেকে বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে শিশুসহ নারীরা বসবাস করছেন। অভিযুক্ত রুবেল তালুকদার ও দুলু বেগম দাবি করে জানান, তাদের জমি ও ঘরে সাইফুল আজমের পরিবারকে বসবাস করতে দেয়। কিন্তু ঘর থেকে নামতে বলায় তাদের উপর হামলা চালায় রুবেল তালুকদার পক্ষের ও তার স্ত্রী দুলু বেগম ও মোবাইল ভাঙচুর করে।

আরও পড়ুন : ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। উভয় পক্ষকে সন্ধ্যায় থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা