ছবি-সংগৃহীত
সারাদেশ

অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় মো. দুলাল মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন : সংবাদপত্র বিক্রেতা খুকুমনি আর নেই

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার মৃত মনু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ীয়া গ্রামের আমজাদ আলীর ছেলে সুহেল মিয়ার সঙ্গে একই এলাকার মৃত মনো শেখের ছেলে দুলাল মিয়ার বিবাদ চলে আসছিল। প্রায় দুই বছর আগে ঝগড়ার ঘটনা ঘটলে হুমকি ও প্রাণের ভয়ে ঢাকা শহরে চলে যান দুলাল মিয়া। পরিবারের লোকজন ঢাকা শহরে রিকশা চালিয়ে দিনাতিপাত করছিলেন।

আরও পড়ুন : ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

দুই বছর পর গত ২৬ মার্চ বাড়িতে ফিরে দিন মজুরি করে জীবনযাপন করতে থাকেন। বুধবার সমিতি থেকে ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পূর্ব শত্রুতার জেরে অটোচালক দুলাল মিয়াকে সোহান মিয়া তাড়া করে মঙ্গলবাড়িয়া বাজারের সুহেলের চায়ের দোকানের সামনে নিয়ে যান। সেখানে সোহানের বাবা চায়ের দোকানদার সোহেল মিয়া কাঠের লাকড়ি দিয়ে এলোপাথাড়ি মারধর করেন।

একপর্যায়ে সোহান পিছন দিক থেকে পেঁয়াজ কাটার ছুরি দিয়ে দুলালকে উপর্যুপরি পিঠে, বুকে ছুরিকাঘাত করতে থাকেন। এসময় দুলাল মাটিতে পড়েন যান। সেখান থেকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশ্ব প্রিয় মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ ঘটনায় পুলিশ সোহানের ছোট ভাই সোলেমান মিয়াকে (১৮) আটক করেছে। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা