সংগৃহীত ছবি
সারাদেশ

প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি: খুলনা জেলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা ২২তলা ডেল্টা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্ৰামের আইয়ুব আলী শেখের ছেলে।

নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে আল আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মোটরসাইকেল থেকে তিনি পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা