সংগৃহীত ছবি
সারাদেশ

চবিতে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

জেলা প্রতিনিধি: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) হামলার ঘটনার প্রতিবাদে সারাদেশের ন্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এদিকে একই সময় চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিল করেন। এর ফলে দু’পক্ষের মুখোমুখি অবস্থান নেন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহর থেকে ছেড়ে আসা একটি শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পৌঁছালে ২ পক্ষই তাদের মিছিল শুরু করে।

আরও পড়ুন: সাবেক এমপি সালাহউদ্দিন আটক

সরেজমিনে দেখা যায়, কুয়েটে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের সদস্যদের ডাকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর রাত ৯.২০ মি. ইনকিলাব মঞ্চ ও ৯.৪০ মি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত মিছিল ছিলো। অপরদিকে, ছাত্রদলের মিছিল ছিলো রাত ৯টায়। এর পরে রাতের ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে উভয়পক্ষ মুখোমুখি হয়।

এ সময় ছাত্রদলের মিছিল দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন শিক্ষার্থীরা। এর একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট ত্যাগ করে মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তামান্না খান বলেন, আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা (১৫-২০) জন ক্যাম্পাসের জিরো পয়েন্টে একত্রিত হয়েছিলাম। পরে প্রোগ্রাম চলাকালীন স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে চবি ইনকিলাব মঞ্চ তার প্রোগ্রাম শেষ করে। একই সাথে কুয়েটে শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চায়।

আরও পড়ুন: ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভার স্থান চূড়ান্ত

চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আজ এক পক্ষ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে সারাদেশে অরাজকতা সৃষ্টি করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কুয়েটে যারা আমার ভাইয়ের ওপর হামলা করেছে এর সুস্পষ্ট বিচার করতে হবে। দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা তারেক রহমানের নির্দেশে রাজপথে থাকবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা