সংগৃহীত ছবি
সারাদেশ

পুর্ব শত্রুতার জের ধরে নির্মানাধীন ঘর ভাংচুর

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পুর্ব শত্রুতার জের ধরে নির্মানাধীন পাকা দালানের পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দিয়ে আহত করে প্রতিপক্ষ। শনিবার সদর উপজেলার নথুল্লাবাদ গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: এখনও উদ্ধার হয়নি অপহৃত ২৬ শ্রমিক

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সিআর-১০৬) ভুক্তভোগী ইসমাইল বিশ্বাস বাদি হয়ে ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এামলায় অভিযোগ করে বলেন, নথুল্লাবাদ গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস ও একই গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে হাফিজ বিশ্বাস গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। হাসান মেহেদী গং বিরোধীয় জমিতে ১৪৪ ধারায় মামলা দায়ের করলে আদালত ২০ ফেব্রæয়ার তা খারিজ করে দেয়। এরপরেই আমি আমার পৈত্রিক ভিটায় পাকা রান্না ঘর নির্মান করতে গেলে বিবাদী হাফিজ বিশ্বাস, হাসান মেহেদী, আরাফাত বিশ্বাস, জেসমিন বেগম ও হাসিনা আক্তার বাদি ইসমাইল বিশ্বাসের নির্মানাধীন রান্না ঘরের পিলার ভেঙ্গে ফেলে। বাধা দিতে গেলে তাদের উপর হামলা করে নারীদের শ্লীতহানী করে ও মারধর করে। বাদির বাড়ি ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।

এ বিষয়ে বাদি ইসমাইল বিশ্বাস বলেন, হাসান মেহেদী গংদের মামলা আদালত খারিজ করে দিলে আমি পুরাতন রান্না ঘরের জায়গায় পাকা রান্না ঘর নির্মান করতে গেলে আমাদের উপর শাবল, কুড়াল, হামার ও হাতুরী দিয়ে রান্না ঘরের পিলার ভেঙ্গে ফেলে। বাধা দিলে আমাদের উপর চড়াও হয়ে ধাওয়া দেয়। পরে আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ও কুপিয়ে আসবাব পত্র ভেঙ্গে ফেলে।

এ বিষয়ে হাসান মেহেদী বলেন, আমার ঘরের জায়গা না থাকায় তাদের একাধিকবার বলেও কোন ফয়সালা পাইনি। তাই বিরোধীয় জমিতে পাকা স্থাপনা করতে গেলে আমি শাবল দিয়ে পিলার ভেঙ্গে ফেলি। এতে আমার যা হবার তাই হবে।ব্হ

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা