সংগৃহীত ছবি
সারাদেশ

চলিত মাসের মধ্যেই বই পাবে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা তাদের সকল পাঠ্যবই পাবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ড্রিম স্কয়ার রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক ২ দিন ব্যাপী রিডিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ অনুষ্ঠান শেষে তিনি এ সব কথা জানান।

আরও পড়ুন: সৌদি-ইউএইতে ১১ হাজার টন ইলিশ রপ্তানি

তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে রোববার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত খবর হলো, ৩য় শ্রেণি পর্যন্ত বইগুলোর ৮৫ ভাগের ওপরে মাঠে চলে গেছে। আর ৪র্থ ও ৫ম শ্রেণির বইয়ের ক্ষেত্রে আমরা পিছিয়ে ছিলাম। সেই গুলোর ৮৪ ভাগ বই চলে গেছে। গতকাল আমি এই রিপোর্টটি পেয়েছি। এ সময় আমি আশা করি চলিত মাসের মধ্যে প্রাইমারির সকল বই পেয়ে যাবে শিক্ষার্থীরা।

প্রাইমারিতে শিক্ষার মান উন্নয়নে তিনি বলেন, আমাদের দেশে ১ জন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবে সেটি তার নিজের সিদ্ধান্তের বিষয়। সুতরাং কেউ যদি মনে করে কিন্ডারগার্টেনে গেলে তার বাচ্চার ভালো পড়াশোনা হবে সেটি তার নিজস্ব ব্যাপার। তবে আমাদের দায়িত্ব ২ টি। প্রথমত, প্রাইমারি শিক্ষার মান যাতে বাড়ে আমরা সেই চেষ্টা করছি এবং যে সকল জায়গাতে প্রাইমারি স্কুল ভালো চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করানোর জন্যই ভিড় করে। ২য় , আমরা দেখব যে সকল কিন্ডারগার্টেনগুলো চলে তারা যেন আমাদের জাতীয় কারিকুলাম ফলো করে। কারণ আমরা তাদেরকে প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দেই। ফলে তারা যেন এগুলো ফলো করে। পড়াশুনা যাতে ঠিকমতো হয়, সরকারি-বেসরকারি স্কুলগুলোতে পড়াশোনা দেখার দায়িত্ব আমাদের।

আরও পড়ুন: সাগরে মাছ আহরণে নতুন নিষেধাজ্ঞা

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে রিডিং কনফারেন্সে আরও বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আতাউল গনি, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা