সংগৃহীত ছবি
জাতীয়

অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানের ময়নারটেক এলাকায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলে থাকা মুস্তাকিম ইসলাম মুগ্ধ (১৪) নামে ১ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। এর পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

নিহত শিক্ষার্থী, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দাত পাড়া গ্রামে ফিরোজ আল মামুনের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণখানের চালাবন এলাকায় বসবাস করতেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত শিক্ষার্থীর বাবা বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টায় দক্ষিণখানের ময়নারটেক এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আমার ছেলে গুরুতর আহত হয়। এরপর আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই। এর পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায় আমার ছেলে আর নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, উত্তরা থেকে আহত অবস্থায় ১ শিক্ষার্থীকে হাসপাতালের আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা এই বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা