সংগৃহীত ছবি
জাতীয়

উপদেষ্টারাদের রাজনীতিতে প্রবেশের বিষয়ে যা বললেন

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করে বলেন, দেশে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কি না, তা সময় বলে দিবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে গেজেট প্রকাশ

তিনি বলেন, দেশে নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সকল সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। সকল রাজনৈতিক দলের মধ্যে সমালোচনা থাকাটাই স্বাভাবিক। দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার বলেও জানান তিনি।

লোডশেডিং প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে শুধু চাইলেই হবে না। এক্ষেত্রে সরকারের আর্থিক সামর্থের বিষয়টিও মাথায় রাখতে হবে। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে এসির তাপমাত্রা ২৫ রাখতে বলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা