সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সামাই তৈরী 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ, শিশু শ্রম ও নকল সেমাই তৈরী করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: চরমপন্থি দলের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডের তাহের ফুডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডের তাহের ফুডের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিন্মমানের সেমাই তৈরি করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে বেগমগঞ্জ থানার পুলিশ ও সেনাবহিনীর সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলামের নেতৃত্বে তাহের ফুডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল সেমাই তৈরি করায় তাহের ফুডের মালিক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। গত ৮বছর যাবত ঈদুল ফিতরকে সামনে রেখে তাহের ফুড তাদের কারখানায় নকল সেমাই তৈরী করে আসছে।

বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলামের বলেন, নোংরা পরিবেশে বনফুল সেমাইয়ের প্যাকেটে বন্যফুল সেমাই তৈরী ও শিশুদের দিয়ে প্যাকেটিং করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে স্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা