সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক অবরোধ করে সিএনজি চালকদের আন্দোলন 

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও নগরীতে সিএনজি চালিত অটোরিকশা চালকদের যাত্রী পরিবহণে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন সিএনজি অটোরিকশা মালিক ও চালকেরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হারিকেন এলাকায় এ আন্দোলন কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। এরপর পুলিশের আশ্বাসে এই অবরোধ তুলে নেয় তারা।

আরও পড়ুন: যেকোনো প্রয়োজনে সেনারা জীবন উৎসর্গে প্রস্তুত

চালকরা জানায়, আমরা যাত্রী পরিবহনে মহানগরে কোন নির্দিষ্ট পার্কিং পাই না। এ সময় চলন্ত অবস্থায় তাদের সাথে দরদাম করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী টানতে হয়। তাছাড়াও একটু কালক্ষেপণ হলেই ট্রাফিকের চাঁদাবাজি, মামলা ও ডাম্পিনের যন্ত্রণাভোগ করতে হয়। আমরাও মানুষ। আমাদের জীবিকার জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছি।

গাজীপুর মেট্রোপলিটন (ট্রাফিক) এডিসি অশোক কুমার পাল যুগান্তরকে বলেন, সিএনজি অটোরিকশা মালিক ও চালকেরা আমাদের সাথে অফিসে এসে তাদের দাবির বিষয়ে কথা বলবেন। আপাতত তাদের এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা