সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্রান্সে আটককৃত বিমান ভারতে

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি বিমানবন্দরে বিপুল সংখ্যক ভারতীয়সহ একটি বিমানকে আটকে রেখেছিল ফরাসি কর্তৃপক্ষ। মানবপাচারের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপলো লাদাখ-কাশ্মীর

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে জানিয়েছে, কয়েকদিন আটকে রাখার পর ফ্রান্স বিমানটিকে ছেড়ে দিয়েছে এবং সেটি ভারতে পৌঁছেছে। যদিও বিমানটি নিকারাগুয়ায় যাওয়ার পথে ফ্রান্সে থেমেছিল।

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ) থেকে লিজেন্ড এয়ারলাইন্সের এই ফ্লাইটটি ফ্রান্সের একটি বিমানবন্দরে গ্রাউন্ডেড ছিল

প্রতিবেদনে জানানো হয়েছে, মানবপাচারের আশঙ্কায় ফ্রান্সের একটি বিমানবন্দরে কয়েকদিন ধরে আটকে রাখা কয়েকশ ভারতীয় নাগরিককে বহনকারী একটি বিমান ভারতে পৌঁছেছে। এ-৩৪০ চার্টার্ড বিমানটি দুবাই থেকে নিকারাগুয়া যাওয়ার সময় ফ্রান্সে নেমেছিল জ্বালানি নেওয়ার জন্য।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় নিহত ২৫০

বিবিসি জানান, বিমানটি ২৭৬ জন যাত্রী নিয়ে ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা হয়। মূলত আশ্রয়ের জন্য আবেদন করার পর দুই নাবালকসহ ২৫ জন ফ্রান্সে থেকে গেছেন। আর ঘটনার আরও তদন্তের জন্য ২ সন্দেহভাজন পাচারকারীও ফ্রান্সে রয়েছেন।

কিন্তু দু’জনকে খালাস দিয়েছে ফরাসি আদালত। ভারতের স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে লিজেন্ড এয়ারলাইন্সের ফ্লাইটটি মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে অবতরণ করে।

ফরাসি কর্তৃপক্ষও সন্দেহ করেছে, বিমানে থাকা লোকেরা যুক্তরাষ্ট্র বা কানাডায় প্রবেশের চেষ্টার জন্য নিকারাগুয়ায় যাচ্ছিল। অবশ্য ফ্লাইটটি কেন নিকারাগুয়ার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করার পরিবর্তে মুম্বাই চলে এসেছে সেটিও স্পষ্ট নয়।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা