সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার ২৮ ড্রোন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেনে এক রাতে ৩১টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ড্রোন ও দু ’টি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করেছে।

আরও পড়ুন: কাতারে নুজুম আইটির সার্টিফিকেট বিতরণ

সোমবার (২৪ ডিসেম্বর) ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, ‘বিমান যুদ্ধের ফলস্বরূপ ইউক্রেনের বিমান বাহিনী ও প্রতিরক্ষা বাহিনী ওডেসা, খেরসন, মাইকোলাইভ, দোনেতস্ক, কিরোভোহরাদ ও খমেলনিটস্কি অঞ্চলে ২৮টি শহীদ ড্রোন ধ্বংস করেছে।’

এই ড্রোনগুলো রাশিয়া অধিকৃত ক্রিমিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

আরও পড়ুন: ৪১ দেশে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

সামরিক বাহিনী বলছে, বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ ওডেসা বন্দরের প্রযুক্তিগত এলাকার পাশাপাশি ‘একটি প্রশাসনিক ভবন ও একটি গুদাম’ ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়াও খেরসন অঞ্চলে একটি গুদামে আগুন লেগেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সান ‍নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা