সারাদেশ

রাঙামাটিতে জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : প্রগতিশীল ও পেশাজীবী সাংবাদিকদের নিয়ে রাঙামাটি নবগঠিত প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছায় আনন্দিত নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তথ্য প্রযুক্তির এই যুগে মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমকে অবাধ ও স্বাধীনভাবে কাজ করতে নিরলস ভূমিকা পালন করে আসছে। ঠিক সেই সময়ে দেশের প্রথম শ্রেণির প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ায় জেলা শহরে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে সাংবাদিক সুশীল প্রসাদ (সভাপতি, রাঙামাটি প্রেসক্লাব) ও সাধারণ সম্পাদক, রাঙামাটি প্রেসক্লাব) নন্দন দেব নাথের নেতৃত্বে ৩৯ সদস্য বিশিষ্ট নবগঠিত রাঙামাটি প্রেসক্লাব গঠিত হয়েছে।

নবগঠিত প্রেসক্লাব ১ ফেব্রুয়ারি দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় জেলা পরিষদের প্রধান মূখ্য নির্বাহী আশ্রাফুল ইসলামকেও রাঙামাটি প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে এ জেলার উন্নয়নে ও জনস্বার্থে প্রিন্ড এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সার্বিক সহযোগিতা কামনা করছি। জেলা পরিষদের সকল কার্যক্রমে ও উন্নয়নের স্বার্থে সরাসরি আপনারা আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরিষদের যে কোন বিষয়ে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন। আমরা সবাই মিলে রাঙামাটি পার্বত্য জেলার উন্নয়নে কাজ করবো।

তিনি নবগঠিত প্রেসক্লাবের সকল সদস্যদের পাশে থাকবেন বলেও আশা প্রকাশ করেন। আপনারা জাতির বিবেক আপনাদের কাছে জাতি অনেক কিছু আশা করে। আপনাদের কলমের মাধ্যমেই এ জেলায় উন্নয়ন অগ্রগতি তরান্বিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি চৌধুরী হারুন অর রশিদ, সহ-সভাপতি মিলটন বড়ুয়া, নবগঠিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেব নাথ, অর্থ সম্পাদক এম.কামাল উদ্দিন, যুগ্ন সম্পাদক শান্তিময় চাকমা, যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, দপ্তর সম্পাদক বিজয় ধর, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আলমগীর মানিক, সমাজ কল্যাণ সম্পাদক মিলটন বাহাদুর, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, আলোকিত রাঙামাটি অনলাইন পোর্টালের সম্পাদক জাবেদ নুর, নির্বাহী সম্পাদক উছিংসা রাখাইন কায়েস ও বিহারী চাকমা এবং সদস্য শিশির দাশ বাবলা দাশ, মহুয়া জান্নাত মনি, প্রান্ত দেবনাথ রনি, ইমতিয়াজ কামাল ইমন ও রোকসানা আক্তার পিংকিসহ আরো অনেকে।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা