সারাদেশ

'রাজাকারপুত্রকে' মুক্তিযোদ্ধা যাচাই কমিটি থেকে অব্যাহতি 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি পদ থেকে ‘রাজাকারপুত্র’ মোস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরিবর্তে যুদ্ধকালীন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহেরকে সভাপতি পদে মনোনীত করা হয়।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) পাঠানো চিঠিতে আবু তাহেরকে সভাপতি মনোনীত করার বিষয়টি জানানো হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার (২১ জানুয়ারি) আবু তাহেরের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের সভা হয়। এতে কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও শরীফ উল্যাহ উপস্থিত ছিলেন। এসময় সন্দেহভাজন ২১ জন মুক্তিযোদ্ধার কাগজপত্র ও প্রমাণাদি বিশ্লেষণ করে কমিটি। তবে তাদের সাক্ষ্য ও প্রমাণাদিতে কমিটি সন্তুষ্ট নয়। তাদেরকে বিস্তারিত সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করে কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। পূর্ণাঙ্গ সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারলেই তাহলে তাদের পক্ষে প্রতিবেদন দেওয়া হবে। তা না হলে যথাসময়েই তাদের বিপক্ষে প্রতিবেদন দিতে হবে।

অন্যদিকে, সারাদেশের মতো লক্ষ্মীপুরেও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। এরমধ্যে জেলার কমলনগর উপজেলায় ৩০ জানুয়ারি ২১ জনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে জামুকা ২৫ জানুয়ারি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানকে সভাপতি মনোনীত করে জেলা প্রশাসকের (ডিসি) কাছে তালিকা পাঠায়। কিন্তু ২৮ জানুয়ারি বিকেলে মোস্তাফিজুরকে ‘রাজাকারপুত্র’ আখ্যায়িত করে কমলনগর উপজেলা মুক্তিযেদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন করেন। এনিয়ে এরআগে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিযোগ সূত্র জানায়, নীতিমালা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের উপজেলা কমিটিতে যুদ্ধকালীন কমান্ডার অথবা ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে সভাপতি করার কথা রয়েছে। কিন্তু মোস্তাফিজুর রহমান সেই ক্যাটগরির কেউ নয়। এমনকি তিনি একজন ‘বিতর্কিত’ মুক্তিযোদ্ধা। তাছাড়া তার বাবা আব্দুল গফুর তহশিলদার শান্তি (পিস) কমিটির চেয়ারম্যান এবং রাজাকারদের সংগঠক। চাচা আব্দুল হালিমও রাজাকার ছিলেন। মূলত, রাজাকার বাবা ও চাচাকে সুরক্ষা দেওয়ার জন্য ‘গুপ্তচর’ হিসেবে মোস্তাফিজ মুক্তিযোদ্ধা ক্যাম্পে অনুপ্রবেশ করেন এবং মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভুক্ত হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজাকার ও আলবদর বাহিনী বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যাও করেছিলেন।

অভিযোগের বিষয়ে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা। হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রাজাকার ইস্যুতে আমার বাবার বিরুদ্ধে আনা অভিযোগও সত্য নয়।

জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ২১ জন মুক্তিযোদ্ধার সাক্ষ্য ও প্রমাণাদি যাচাই-বাছাই করা হয়েছে। কিন্তু তা সন্তোষজনক নয়। সঠিক সাক্ষ্য, তথ্য ও প্রমাণসহ সহযোদ্ধাদের (বেঁচে থাকা) উপস্থিত করতে তাদেরকে বলা হয়েছে। তাদেরকে কয়েকদিনের সময় দেওয়া হয়েছে। এরমধ্যেই তথ্য-প্রমাণ দিতে হবে। যথাসময়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রতিবেদন জমা দেওয়া হবে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা