সারাদেশ

ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিশোরীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে প্রেমিকের ছদ্মবেশে ফোনে কথা বলে রাতের আধারে এক আদিবাসী কিশোরীকে (১৭) গণধর্ষণের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের এক ঘণ্টার মধ্যে থানা পুলিশের পৃথক কয়েকটি টিম অভিযান চালিয়ে ওই তিন ধর্ষককে গ্রেফতার করেছে।

গ্রেফতার ওই তিনজন, ঘোড়াঘাট উপজেলার ঘুুঘুরা (ভোতরা পাড়া) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে নাইট গার্ড এবং ছদ্মবেশী প্রেমিক লাবু মিয়া (২৮), একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে রাজমিস্ত্রি আশরাফুল ইসলাম (৩৫) এবং অপরজন ঘোড়াঘাট পৌর এলাকার বাউপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি ওমর ফারুক (২১)।

এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌর এলাকার বাউপুকুর গ্রামের মৃত চুরকা হাসদার দশম শ্রেণী পড়ুয়া কিশোরীর সাথে প্রায় দেড় বছর আগে রাজু নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাঝে মাঝেই ফোনে যোগাযোগ হতো রাজুর সাথে। কিন্তু কোনভাবে তাদের প্রেমের সম্পর্কের কথা জানতে পারে লাবু নামের এক যুবক এবং সে কৌশলে ওই কিশোরীর মোবাইল নাম্বার সংগ্রহ করে। পরে সে সখিনাকে কল করে রাজু পরিচয় দিয়ে একাধিক বার কথা বলার এক পর্যায়ে গত শনিবার (৩০ জানুয়ারি) রাত তিনটার সময় কিশোরীর বাড়ির পাশে আব্দুর রহমানের লিচু বাগানে তাকে দেখা করতে ডাকে। ছদ্মবেশী প্রেমিক লাবুর কথা অনুযায়ী বাগানে গিয়ে সে প্রেমিক রাজুর পরিবর্তে অন্য এক যুবককে দেখে চিৎকার করে এবং দৌড়িয়ে বাড়িতে পালানোর চেষ্টা করে। লাবুর সাথে পূর্ব পরিকল্পিতভাবে বাগানে আগে থেকেই অবস্থান নেয়া দুই সহযোগী ওমর ফারুক এবং আশরাফুল ওই কিশোরীর আটকে মুখ চেপে ধরে। পরে লিচুর বাগানেই পালাক্রমে ওই তিন জন কিশোরীকে গণধর্ষণ করে বাগানে ফেলে রেখে চলে যায়।

ওই কিশোরীর মা জানান, এই তিন ধর্ষক প্রায় প্রায় তাদের বাড়ির পাশের লিচু বাগানে গাঁজা সেবন করতে আসত। রাতের আঁধারে তার মেয়েকে ধর্ষণ করে ওই তিন ধর্ষক বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেছিল। সকালে ঘুম থেকে উঠে ঘরে মেয়েকে দেখতে না পেয়ে সে চিন্তিত হয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের লিচুর বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে মেয়ের মুখে পুরো ঘটনা শুনে সে মেয়েকে নিয়ে থানায় যায় এবং মামলা দায়ের করে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ভিকটিমকে নিয়ে তার মা থানায় এসে মামলা দায়ের করে।, তাৎক্ষণিক পৃথক পৃথক স্থান থেকে আমরা ওই তিন ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হই। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদেরকে সোমবার (১ জানুয়ারি) দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি আমি নিজেই তদন্ত করছি এবং এই ঘটনার বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় আরো কেও জড়িত আছে কিনা এবং ভিকটিমের আসল প্রেমিক রাজুর সাথে এই তিন আসামির কোন সম্পর্ক আছে কিনা! তা আমরা দেখছি।

ওসি আরও বলেন, আসামিদের আদালতে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে আমরা অধিকতর তদন্তের জন্য উভয়ের ডিএনএ টেস্ট করানো হবে।

সান নিউজ/এএসএমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা