সংগৃহীত
সারাদেশ

ভ্যানচালকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার ঘোড়াঘাটে ফরহাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আরও পড়ুন: দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রাণীগঞ্জ-ডুগডুগিহাট সড়কের মহিলা কলেজ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার অদূরে আবাদি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ফরহাদ পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।

স্থানীয় সূত্রে জানা গেছ, গত রোববার বিকেলে নিজবাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে ভ্যানসহ নিখোঁজ হয় নিহত ফরহাদ। রাতে তার খোঁজ না পেয়ে পরের দিন সোমবার ভাই ইউপি সদস্য (মেম্বার) শাহজাহান আলী পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি করেন। আবাদি জমির মাঝে সেচের ড্রেনের মাঝখানে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, লাশ শীতে শক্ত হয়ে গেছে। ধারণা করা যাচ্ছে, গতকাল হত্যা করা হয়েছে। ভ্যানটি পাওয়া যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা