সারাদেশ

এক মঞ্চে ১০ প্রার্থী, মডেল পৌরসভা গঠনের অঙ্গীকার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও : আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে রানীশংকৈলের ১০ মেয়র প্রার্থী একই মঞ্চে উঠে পৌরসভার উন্নয়নে তাদের নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন।সেই সঙ্গে নির্বাচিত যেই হোক পৌরসভার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।

রোববার জেলার রানীশংকৈল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ‘মেয়র প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি’ এই অনুষ্ঠানের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন পরিবর্তনের আয়োজনে একই মঞ্চে আনা হয় মেয়র প্রার্থীদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন নাথ বর্ম্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেয়র প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল মেয়র প্রার্থী নির্বাচিত হলে তাদের নি নিজ কর্মপরিকল্পনা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে শিক্ষক, মুক্তিযোদ্ধা, ডাক্তার, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ দর্শক শ্রোতার সারিতে ছিলেন।

সংগঠনের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ স্বাগত বক্তব্য শেষে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সংগঠনের উপদেষ্টা এম এস রবিউল ইসলাম সবুজ, চিকিৎসক আব্দুল্লাহ আল মুনিম।

জনতার মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি মনোনীত মাহমুদুন নবী পান্না বিশ্বাস, জাতীয় পার্টি মনোনীত আলমগীর হোসেন আলম, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর সরকার, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নওরোজ কাউসার কানন, সাধন বসাক আফম রকুনুল ইসলাম ডলার ও মোকাররম হোসাইন।

এ অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের বক্তব্য ভিন্ন ভিন্ন কর্মপরিকল্পনা থাকলেও তারা একটি স্থানে একমত পোষণ করে বলেন, পৌরসভাকে মাদক নির্মূল, ইভটিজিং মুক্ত পরিচ্ছন্ন আধুনিক মডেল নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ।

এছাড়াও হোল্ডিং কর কমানো, প্রতিটি ওয়ার্ডে সেবার মান নিশ্চিত করা, রাস্তাঘাট নির্মাণ, শিশু পার্ক ও বিনোদন পার্ক নির্মাণ, শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন, চিকিৎসার মান উন্নতকরণসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, এ পৌরসভায় ১২ জন মেয়র প্রার্থী। এদের মধ্যে আ’লীগের বিদ্রোহীসহ ৭ বিএনপি ও জাতীয় পার্টি-১ ও স্বতন্ত্র প্রার্থী ১ জন। মোট ভোটার ১৪ হাজার ৭০২ জন। পুরুষ ৭ হাজার ৩১২ এবং নারী ভোটার ৭ হাজার ৩৯০ জন। ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা