সারাদেশ

ধর্ষণে সহযোগিতা, গৃহবধূর ১৪ বছরের কারদণ্ড

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে অপহরণ ও ধর্ষণের মামলায় মালেকা বেগম (২৫) নামের এক গৃহবধূকে ১৪ বছরের সশ্রম করাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের করাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

রবিবার আসামির উপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই দণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডিত মালেকা বেগম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রামের কামাল মৃধার স্ত্রী।

আদালতের স্ট্যানো কাওসার হোসেন টিটু মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ১৯ জানুয়ারি কাজিরচরের রফিকুল ইসলাম বাদীর স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের পরে ধর্ষণ করে। এতে সহযোগিতা করেন মালেকা বেগম।

এ ঘটনায় ২২ জুন স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় রফিকুল ইসলাম ও মালেকা বেগমকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। একই বছরের ১৮ আগস্ট ওই থানার এসআই মো. তরিকুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।

এদিকে, মামলাটি বিচারাধিন থাকবস্থায় মৃত্যু হয় প্রধান আসামি রফিকুল ইসলামের। তাই ৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে মামলার দ্বিতীয় আসামি মালেকা বেগমকে ১৪ বছরের কারাদণ্ড সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা