সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৪৮০০ করোনা ভ্যাকসিন পৌঁছেছে

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পৌঁছেছে ৪৮০০ করোনা ভ্যাকসিন। রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এর একটি গাড়িতে করে এসব ভ্যাকসিন আসে সিভির সার্জন কার্যালয়ে । এসময় সিভিল সার্জনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ ভ্যাকসিনগুলো বুঝে নেয় এবং সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কক্ষে রাখা হয়।

সিভিল সার্জন ডা. মোঃ মাহফুজার রহমান জানান, ঠাকুরগাঁও জেলার জন্য প্রথম পর্যায়ে ৪ হাজার ৮শ ভায়াল ভ্যাকসিন পৌঁছেছে। সিভিল সার্জনকে সভাপতি করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্যদের নিয়ে ৬ সদস্য বিশিষ্ট করোনা ভ্যাকসিন রিসিভ কমিটি রয়েছে। সেই কমিটি ভ্যাকসিনগুলো রিসিভ করে। প্রতিটি ভায়াল থেকে ১০জনের মাঝে ভ্যাকসিন প্রদান করা যাবে। প্রাপ্ত ৪ হাজার ৮শ ভায়াল ভেকসিন জেলার ৪৮ হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে।

সূত্রে জানা যায়,প্রথম পর্যায়ে জেলার স্বাস্থ্যকর্মী,চিকিৎসক,পুলিশ,সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের মাঝে প্রদান করা হবে।এজন্য ইতোমধ্যে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতাল বেইস ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে। ভ্যাকসিন প্রদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সংশ্লিস্টদের প্রশিক্ষণ অব্যাহত রয়েছে বলে জানান সিভিল সার্জন।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা