সারাদেশ

খুলনায় মাদক সম্রাট মতি গাজীর পাঁচ বছর কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার কুখ্যাত মাদক সম্রাট মোঃ মতিয়ার রহমান ওরফে মতি গাজীকে পাঁচ বছর কারাদন্ড দিয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি কোর্টে উপস্থিত ছিল।

মোঃ মতিয়ার রহমান ওরফে মতি গাজী রুপসা থানার বাগমারা এলাকার আঃ সামাদ গাজীর ছেলে।

১২শ পিচ ইয়াবা নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা-৩৬(১) টেবিলের ৯(খ) তে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক দোষী সাব্যস্ত করে এ দন্ড প্রদান করেন। মামলা নং-০৬, তারিখ-০৭/০১/২০১৯ ইং (জি.আর-০৬/১৯ রুপসা)

আদালতসূত্রে জানা যায়, যুব সমাজকে ধ্বংসকারী ভয়ানক মাদক, ইয়াবা মামলার কুখ্যাত আসামি মোঃ মতিয়ার রহমান ওরফে মতি গাজীকে ৭ জানুয়ারি,২০১৯ তারিখে রুপসা থানার এস.আই (নিঃ) অর্জুন কুমার দাস এর নেতৃত্বে গঠিত টিম রুপসা থানাধীন চর রুপসা ছাদভাঙ্গা বরফ কলের সামনে পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে ১২০০ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করেন।

এরপর গত ১ জানুয়ারি,২০২০ তারিখে মামলাটির বিচার আদালতে আসলে ১৭ ডিসেম্বর ২০ তারিখে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয় এবং দেড় মাসেরও কম সময়ে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয় এবং আসামি পরীক্ষা পরবর্তী রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শ্রবণ শেষে অদ্য উক্ত আকারে রায় ঘোষিত হয় । অদ্যকার রায়ে আসামি মোঃ মতিয়ার রহমান গাজী ওরফে মতি গাজীকে ৫বছরের সশ্রম কারাদন্ড এবং দশহাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম দন্ডে দন্ডিত পূর্বক সাজা পরোয়ানামুলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এই আসামির বিরুদ্ধে রুপসা ও পাইকগাছা থানায় একই ধরণের ১০(দশ)টি মাদকের মামলা সহ সর্বমোট ১২টি মামলা আছে।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা