সারাদেশ

রংপুরে পৌঁছেছে ২ লাখ ৪০ হাজার ডোজ টিকা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর জেলায় প্রথম ধাপে ২ লাখ ৪০ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা পৌঁছেছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল ৬টায় টিকাবাহী একটি ফ্রিজার ভ্যান সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়।

রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ভ্যান থেকে টিকার ১৭টি কার্টুন নামিয়ে ইপিআর স্টোরে সংরক্ষণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, করোনার ভ্যাকসিন গ্রহণ ও সংরক্ষণ কমিটির সদস্য মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সিটিএসবি) শরীফ আল রাজীব, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ, ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট (দায়িত্বপ্রাপ্ত) ও কোল্ড ইন টেকনিশিয়ান আলাউদ্দিন আল আজাদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা।

সিভিল সার্জন বলেন, ঢাকা থেকে একটি ফ্রিজার ভ্যানে পাঠানো ভারতের সিরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন ভোরে এসে পৌঁছেছে। কোল্ড চেইন মেইনটেইন করে ইপিআই স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে এসব ভ্যাকসিন। ১৭টি কার্টুনে ২০ হাজার ৪০০ ভায়াল রয়েছে। প্রতি ভায়ালে ১০টি করে ডোজ রয়েছে। ফলে আমরা ২ লাখ ৪০ হাজার মানুষকে এ টিকা দিতে পারবো। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। প্রথম ধাপে ভ্যাকসিন প্রয়োগের জন্য রংপুর জেলার ৭টি উপজেলায় ৭টি বুথে এবং সিটি করপোরেশনের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৬টি বুথ থাকবে। পর্যায়ক্রমে আরও ডোজ আসলে নিয়ম মাফিক এসব টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভ্যাকসিন পেতে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্তদের অনলাইনে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না। স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তা ও ষাটোর্ধ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে এসব ভ্যাকসিন দেওয়া হবে।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা