সারাদেশ

করোনা ভ্যাকসিন পৌঁছেছে লক্ষ্মীপুরে

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : ফ্রিজাআপ ভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভারতের সেয়াম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন প্রথমধাপে ৬০ হাজার ডোজ লক্ষ্মীপুরে এসে পৌঁছেছে।

রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফারের কাছে এ ভ্যাকসিন হস্তান্তর করে বেক্সিমকো গ্রুপ।

পরে জেলা ইপিআই কোল্ড ষ্টোরেজ ভবনে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় আইএলআর ফ্রিজে তা সংরক্ষণ করা হয়। আগামি ৭ ফেব্রুয়ারি সদর হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবিরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে করোনা প্রতিরোধ ভ্যাকসিন যথাযথ তদারকির জন্য জেলার উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দকে সভাপতি ও সিভিল সার্জন ডা. মো. আবদুল গফ্ফারকে সদস্য সচিব মনোনীত করা হয়। টিকার ব্যবহার ও কার্যক্রম নিশ্চিতকরণে কমিটিটি সার্বিক দায়িত্ব পালন করবেন।

লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার জানান, প্রথম ধাপের করোনা টিকা নির্দেশনা অনুযায়ী করোনাকালে যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জনগণের জন্য দায়িত্ব পালন করেছেন তারাই এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে অন্যরাও এ কার্যক্রমের আওতায় আসবেন।
তিনি আরও জানান, ৬ জন কর্মী টিকা প্রয়োগের কাজে নিয়োজিত থাকবে। এরমধ্যে চারজন রেড-ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও দু’জন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী। ৮ সপ্তাহের ব্যবধানে দু’টি ডোজের মাধ্যমে টিকা দেয়া হবে।


সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা