সারাদেশ

সর্বনিম্ন তাপমাত্রায় কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত

মিজান খন্দকার, কুড়িগ্রাম : কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছেন। কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় রোববার (৩১ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ পরিস্থিতি আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলতে পারে বলে জানান তিনি।

দেশের উত্তরের সীমান্ত ঘেষা জনপদ কুড়িগ্রামের উপর দিয়ে গত দুই সপ্তাহ ধরে বয়ে যাচ্ছে তীব্র শৈত প্রবাহ। চলমান শীতের এই তীব্রতার মধ্যেই শনিবার সন্ধ্যা থেকেই এ জেলার তাপমাত্রা একেবারেই নিম্নগামী হয়ে পড়ে। সুর্যের দেখা না মেলায় উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। এই তীব্র শীত ও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন জেলার সব আবালবৃদ্ধাবণিতা। জবুথুবু হয়ে পড়েছে জনজীবন।

প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষেরা। মাত্রাতিরিক্ত সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদ-নদী তীরবর্তী এলাকার হত-দরিদ্র, ছিন্নমুল মানুষেরা। কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন এই শ্রমজীবির মানুষগুলো।

দেশের সবচেয়ে দরিদ্রতম এ জেলার অসহায় ও দুঃস্থ মানুষের শীত নিবারণে সরকারী ও বেসরকারী উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল। এসব মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।

সান নিউজ/এমকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা