ছবি: সংগৃহীত
পরিবেশ

দিল্লির তাপমাত্রা আরও নামল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লি আবারও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়েছে। আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩.৩ ডিগ্রি। তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৯

গতকাল দিল্লির সাফদারজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৫ ডিগ্রি সেলসিয়াস ও লোধি রোডে ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঘন কুয়াশার কারণে রাজধানীতে দৃশ্যমানতা শুন্যে নেমে যায়। এতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০০ টি বিমান ছাড়তে দেরি হয়েছে। ফলে আটকে পড়েন হাজার হাজার যাত্রীরা। ঘন কারণে নির্দিষ্ট সময়ে বিমান ছাড়া সম্ভব হয়নি।

এ সময় যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে এ কথা বলতেই বিমানবন্দরে সপাটে ঘুষি খেয়েছেন এক পাইলট। রাগের মাথায় পাইলটকে ঘুষি মারার অভিযোগ উঠে এক যাত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুন: হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত

মৌসম ভবন জানায়, বিমানবন্দর ও রাজধানীজুড়ে বেশিরভাগ জায়গায়তেই দৃশ্যমানতা ছিল প্রায় শূন্যের কাছাকাছি। একই ধরনের পরিস্থিতি ছিল দিল্লি সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিস্তৃত এলাকায়। কম দৃশ্যমানতার ফলে সকালে গাড়ি চালাতে সমস্যায় পড়েন চালকেরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লির উদ্দেশে যাওয়া অন্তত ১৮ টি ট্রেন সোমবার সকালে দেরিতে চলছে। প্রবল শৈত্যপ্রবাহের কারণে দিল্লি ছাড়াও পাঞ্জাবের ১৬টি এবং হরিয়ানার ৮ টি জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবন।

আরও পড়ুন: তানজানিয়ায় ভূমিধস, নিহত ২২

উল্লেখ্য, শুক্রবার (১২ জানুয়ারি) থেকেই দিল্লির তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে। গতকাল দুপুর সাড়ে ১২ টা নাগাদও বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল মাত্র ২০০ মিটার।

রোববার (১৪ জানুয়ারি) ভোর রাত ৩ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ৪০০ টি বিমান উড়ান বিম্বিত হয় এবং ২০ টি উড়ান শেষ পর্যন্ত বাতিল করতে হয়।

এছাড়া ১০ টি উড়ান দিল্লির বদলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। এদিকে দিল্লিগামী বহু বিমান দেরিতে ছাড়ায় কলকাতা বিমানবন্দরেও হাজার হাজার যাত্রী আটকে পড়েন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা