ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিনিধি: আজ রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ দিন বায়ুদূষণে বিশ্বের ১০৮ শহরের মধ্যে মেগাসিটি ঢাকা ১১ নম্বরে রয়েছে।

আরও পড়ুন: চলমান শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে

শনিবার (১৩ জানুয়ারি) বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানানো হয়।

সূচকে আজ শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। কলকাতার স্কোর ২৭২। দূষিত বাতাসের শহরের তালিকায় ২৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটির আরও একটি শহর রাজধানী দিল্লি।

এছাড়া তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ২১৮। চতুর্থ স্থানে থাকা চীনের ছেংতু শহরের স্কোর ২০৮। পঞ্চম অবস্থানে থাকা চীনের আরেক শহর সাংহাইয়ের স্কোর ১৯০।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

তালিকায় ষষ্ঠ স্থানে আছে ভারতের মুম্বাই শহরের স্কোর ১৮১। সপ্তম স্থানে থাকা আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের স্কোর ১৭৪। অষ্টম অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডু শহরের স্কোর ১৬৯।

নবম স্থানে আছে পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৬৮। তালিকায় ১০ নম্বরে থাকা ভিয়েতনামের হো চি মিন সিটির স্কোর ১৬৬। সূচকে ১১ নম্বরে থাকা ঢাকার মান ১৬৫।

আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। স্কোর ১৫১-২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।

আরও পড়ুন: তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিহত ২

২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১-৪০০ স্কোর ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫ টি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা