ফাইল ছবি
পরিবেশ

ঢাকার বাতাস সহনীয়

নিজস্ব প্রতিবেদক: মেঘলা আবহাওয়ার মধ্যে আজ রাজধানী ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ১২ নম্বরে রয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহ প্রশমিত হতে পারে

শনিবার (১৮ মে) সকাল ৮টা ৫০ মিনিটে বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এ সময় ঢাকার স্কোর ছিল ৯৯। বাতাসের এ মান মাঝারি, গ্রহণযোগ্য বা সহনীয় বলে নির্দেশ করে।

তালিকায় আজ ২৬৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ২৪১ স্কোর নিয়ে দ্বিতীয় ইরাকের বাগদাদ ও ২০৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা।

এছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা, কেপালের কাঠমান্ডু ও পাকিস্তানের লাহোর ১৬৫, ১৬৩ ও ১৪১ স্কোর নিয়ে যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আইকিউএয়ারের সূচকে ৫১-১০০ স্কোর হলে তাকে মাঝারি, গ্রহণযোগ্য বা সহনীয় মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ১০১-১৫০ এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, স্কোর ১৫১-২০০ এর মধ্যে স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।

২০১-৩০০ এর মধ্যে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। ৩০১’র বেশি স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। এগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘ দিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এ শহরের বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায়, বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা