ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে শীর্ষে ঢাকা 

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। এ দিন ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা সোয়া ১১ টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য পাওয়া যায়।

সেখানে স্কোর ২৫১ নিয়ে রাজধানীর বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ ভারতের দিল্লি ও পোল্যান্ডের রোকলা যথাক্রমে ২৪০ ও ২১৪ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

এ সময় নির্মল বাতাসের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি। এ শহরের স্কোর ৬। এরপর ৭ ও ৯ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও ইসরায়েলের জেরুজালেম।

উল্লেখ্য, একিউআই স্কোর ১০১-২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ২০১-৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর আর ৩০১-৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। ০-৫০ স্কোর হলে ভালো বায়ু বলে মনে করা হয়।

আরও পড়ুন: বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ সন্ধ্যায়

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫ টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম ১০ ও পিএম ২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা