নরসিংদীতে  শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
সারাদেশ

নরসিংদীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে ৬ বছর বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাাহ (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে ওই রাজমিস্ত্রি আব্দুল্লাহকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন।

এর আগে গত শনিবার (৩০ জানুয়ারি) দুপুর দুইটার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্যাসফিল্ড সংলগ্ন একটি চারতলা বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রফেতার আব্দুল্লা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার টালবন গ্রামের মঞ্জুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে চারতলা ভবনরে সিড়িগুলোতে টাইলস ফিটিংয়ের কাজ করছিলো কয়েকজন শ্রমিক। শনিবার দুপুরে ওই শিশুটি ছাদে গিয়েছিল রোদে শুকাতে দেওয়া কাপড় আনতে। শুকিয়ে যাওয়া কাপড় নিয়ে ছাদ থেকে নিচের তলায় আসতেই আব্দুল্লাহ নামে শ্রমিক তাকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখায়। পরে আব্দুল্লাহ শিশুটিকে দুতলার সঁিড়িতে নিয়ে গিয়ে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর ঘরে ফিরে শিশুটি ব্যথায় কান্নাকাটি করে ও তার মাকে পুরো বিষয়টি জানায়। পরে ঘটনার বিষয়ে তার বাবা ও বাড়ির মালিককে জানানো হয়। রোববার সকালে আব্দুল্লাহ ও আরও দুজন ওই বাড়িটিতে টাইলস ফিটিংয়ের কাজে আবার আসেন। এসময় তাদের সবাইকে এক জায়গায় একত্রিত করে শিশুটির কাছে জানতে চাইলে আব্দুল্লাহকে শনাক্ত করে শিশুটি। এ সময় আব্দুল্লাহকে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হলে নরসিংদী মডেল থানা পুলিশ তাকে নিয়ে যায়।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, ধর্ষণের অভিযোগে ওই রাজমিস্ত্রিকে আসামি করে শিশুটির বাবা মামলা করেছেন। অভিযুক্ত ধর্ষককে গ্রফেতার করা হয়েছে, তাকে আজ আদালতে পাঠানো হবে। নরসিংদী সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রস্ততি নেওয়া হয়েছে।

সান নিউজ/রাসেল/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা