সারাদেশ

শ্রীমঙ্গলে তীব্র শৈত্যপ্রবাহ, বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারসহ শ্রীমঙ্গলে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি চা বাগান থাকায় সেখানে তীব্র ঠান্ডায় মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

সকাল থেকে ঘন কুয়াশায় যানবাহন চালানো অসম্ভব হয়ে পড়েছে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার চাদরে ঢাকা পরে রাস্তাঘাট। সকাল ৯-১০ টার পরে সূর্যতাপ বৃদ্ধি পেলে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও কনকনে ঠান্ডায় তীব্র কষ্টে রয়েছে খেটে খাওয়া মানুষগুলো। মাঘের শীত জেঁকে বসেছে সারা জেলায়।

সোমবার (১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারি মো. ফরমান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারি জাহেদুল ইসলাম মাসুম এ সান নিউজকে বলেন, কয়েকদিন ধরে তীব্র শৈত্যপ্রবাহ বইছে চা বাগান বেষ্টিত শ্রীমঙ্গলে। রোববার শ্রীমঙ্গলে তাপমাত্রা কম ছিলো।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিটি উপজেলায় শিশুবৃদ্ধসহ সব বয়সী লোকজন নিমোউনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন গড়ে শতাধিক ব্যক্তি সাতটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসছেন। বেশি কষ্টে রয়েছে শিশু ও বৃদ্ধ বয়সের মানুষ। শীতের তীব্রতায় হাওর এলাকার বোরো আবাদ বাঁধাগ্রস্থ হচ্ছে বলে কৃষকরা জানান। এখনও শ’শ’ একর জমিতে চাষাবাদ শুরুই করা যায়নি বলে তারা জানান।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা