সংগৃহীত ছবি
সারাদেশ

পূর্ণার্থীবাহী বাস উল্টে আহত ২০

জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া-রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিসিক শিল্পনগরীতে আগুন

এই খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

বাসে থাকা যাত্রীরা জানায়, শুক্রবার সকালে ৪০ জনের একটি বাসে করে রাঙ্গুনিয়া-রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছিলেন তারা। এ সময় মানিকছড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা