সারাদেশ

‘হামাক ঘর তো দিল না, হামার গরুও নিলো টাকাও নিলো’

হারুন উর রশিদ সোহেল, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত পল্লীতে এক ভিক্ষুক শেষ সম্বল একটি গরু ও ভিক্ষা করে জমানো ২৫ হাজার টাকা স্থানীয় ইউপি মেম্বার আব্দুল জলিল মিয়াকে দিয়েও সরকারি আবাসন প্রকল্পের ঘর পাননি বলে অভিযোগ উঠেছে।

মিঠাপুকুরের শাল্টি গোপালপুর ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের ভিক্ষুক অন্ধ এনদা মিয়া এই অভিযোগ করেন।

এছাড়াও গরু-ছাগল ও নগদ টাকা দিয়েও প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের ঘর না পাওয়ার অভিযোগ জানিয়েছেন ওই গ্রামের কিছু প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষ। ঘর দেবার কথা বলে তাদের কাছ থেকেও ওই ইউপি মেম্বার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে ভুক্তভোগী মরিচবাড়ি গ্রামের ভিক্ষুক অন্ধ এনদা মিয়া (৩০) বলেন, ‘আমি তো ভিক্ষুক, ভিক্ষা করে খাই। অন্যের জমিতে থাকি। ভিক্ষা করে একটা গরু কিনছিনু সেই গরুটাও জলিল মেম্বার সরকারের কাছ থেকে ঘর নিয়ে দেয়ার কথা বলে হামার কাছ থেকে নিয়ে গেছে ভাই। আমিতো চোখে দেখি না। আমার মায়ের কাছ থেকে ২৫ হাজার টাকাও নিয়েছে। হামাক ঘর তো দিল না, হামার গরুও নিলো টাকাও নিলো। আমি তোমার কাছোত বিচার চাই।’

একই গ্রামের মর্জিনা খাতুন (৬০) বলেন, ‘বাবা মুই তো মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে খাই। থাকি মানুষের জমিতে। থাকার তো একনা মোর ঘরও নাই। সরকার থেকে একটা ঘর পাওয়ার আসায় জলিল মেম্বারের কাছোত ৩০ হাজার টাকা দিছিনু কিন্তু মেম্বার মোর টাকা নিয়ে মোক আর ঘর দেয় নাই। টাকাও দেয় নাই। মুই তোমার কাছ বিচার দিনু। তোমরা মোর টাকাটা নিয়ে দেও।’

ওই গ্রামের বদিউজ্জামানের স্ত্রী রসিদা বেগম (৩০) বলেন, ‘সরকারের কাছ থেকে ঘর নিয়ে দেয়ার কথা বলে হামার গ্রামের জলিল মেম্বার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে আমি ১০ হাজার টাকা দেই। বাকি টাকা দিতে না পারায় মেম্বার ইট বালু নিয়ে গেছে।’

একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দুদু মিয়া জানান, ‘সরকারের বরাদ্দকৃত ঘর দেয়ার কথা বলে আমার কাছ থেকেও ২৫ হাজার টাকা নেন জলিল মেম্বার। আমাকে ঘর তো দিলোই না টাকাও ফেরত দেননি। টাকা চাইতে গেলে উল্টো গালিগালাজ করেন।’

ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, কেউ গবাদিপশু বিক্রি করে, কেউ আবার চড়া সুদের উপর ঋণ নিয়ে টাকা দিয়েছেন ইউপি মেম্বার জলিলকে।

এ বিষয়ে শাল্টি গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল মিয়া মেম্বার বলেন, ‘আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। আমাকে ফাঁসানোর জন্য আমার প্রতিপক্ষ চক্রান্ত করছে।’ ‘আমি শুনেছি আওয়ামী লীগের শামীম নামের এক ছেলে টাকা নিয়েছে ওই অন্ধের কাছ থেকে। তবে আমি টাকা নেই নাই।’

শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কী গ্রামের মেম্বার যে মানুষ আমাকে টাকা দেবে?’ মেম্বারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেম্বারের সাথে আমার বিরোধ থাকার কারণে মেম্বার আমাকে জড়াতে চান।’ মেম্বার টাকা নিছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। সেটা তাদের বিষয়।’

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘গৃহহীন মানুষগুলো স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি করে ঘর পাচ্ছেন। টাকা নেয়া ও ঘর না দেয়ার বিষয়ে আমাদের কাছে অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা