সারাদেশ

অনাড়ম্বর আয়োজনে ইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া : করোনাকালীন সময়ে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়েই ৪২তম বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছিল না জমকালো পরিবেশ, শিক্ষার্থীদের বিচরণ, বর্ণিল সাজ কিংবা ঢাক-ঢোল। তবে দিনটিকে স্মরণীয় করে রাখতে সীমিত পরিসরের মাধ্যমে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা-বেলুন উড়ানো, কেক কাটা, চারা রোপনসহ অনলাইন আলোচনাসভা (ওয়েবিনার) করেছে কর্তৃপক্ষ।

দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সঙ্গীত শেষে জাতীয় পতাকা উত্তোলনসহ শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে ৪২ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রশাসন ভবনের আশপাশে ৪২টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন উপাচার্য। চারা রোপন শেষে প্রশাসন ভবনের সভাকক্ষে কেক কাটা হয়।

এদিকে সকাল পৌনে ১০ টায় স্ব স্ব আবাসিক হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন প্রভোস্টবৃন্দ। পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সন্ধ্যা ৬টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে একটি অনলাইন আলোচনাসভা (ওয়েবিনার) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা