সারাদেশ

প্রেমিকা হত্যায় প্রেমিকের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে প্রেমঘটিত কারণে প্রেমিকাকে কুপিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে ও ইট দিয়ে আঘাত করে হত্যা মামলায় মাহফুজ আলম ওরফে মানিক নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞা আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আসামি মানিক দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানিকের সঙ্গে একই উপজেলার শীতলাই চৌধুরীপাড়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে রোমানা আক্তার মৌর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে তাদের এ সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরই মধ্যে মানিক বিয়ে করে দুই সন্তানের বাবা হন। কিন্তু তারপরও মৌকে ভুলে যাননি তিনি।

২০১৫ সালের ১৬ জুলাই সন্ধ্যার পর মৌ মার্কেটে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরে কালীরডাঙ্গা নামকস্থানে আসামি মানিক অবস্থান করছিলেন। মৌ তার পাশ দিয়ে যাওয়ার সময় মানিক ব্যাগ থেকে ধারালো দা বের করে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় মৃত্যু নিশ্চিত করতে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন মামুন। এতেও তার মৃত্যু না হওয়ায় ইটদিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তিনি।

এই ঘটনায় নিহত মৌর বাবা আব্দুল মালেক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ১৭ জুলাই মামলা করেন। পরে মৌর ডায়েরি দেখে অভিযান চালিয়ে ২৬ জুলাই আসামি মানিককে গ্রেফতার করে র‌্যাব। ২৭ জুলাই তাকে আদালতে সোপর্দ করলে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আজ রোববার আসামির উপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায় দেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা