সারাদেশ

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় প্রফেসর আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলাজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসভিয়ারের সমন্বিত জরিপে চলতি বছর বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন তাঁর এই কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধি করেছে। তিনি বলেন এর আগে পরপর দুই বছর খুলনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে গবেষণায় ও উদ্ভাবনীতে দেশের মধ্যে শীর্ষ স্থান পেয়েছিলো।

তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করায় এবং এক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ায় লক্ষণীয় অগ্রগতি সাধিত হয়েছে। করোনা মহামারী পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা অনেকটা বিঘ্নিত হলেও মহামারী পরিস্থিতির অবসান হলেই বিশ্ববিদ্যালয় আবারও পূর্ণোদ্যমে শিক্ষা-গবেষণার আগের স্থানে ফিরতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা