সারাদেশ

আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) বিকালে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বাঁশতলা খেয়াঘাট নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বাঁশতলা খেয়াঘাট এলাকার মধুমতি নদীতে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। মৃত ব্যক্তির পরনে কালো লুঙ্গি ও হলুদ ফুল হাতা গেঞ্জি রয়েছে।

তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা