সারাদেশ

মধুমতি বাওড়ে মাছ ধরার অপরাধে জালে আগুন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার চাপতায় মধুমতি বাওড় পাড়ে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে রোববার সকালে কাঠা ঘের দেয়ার সময় কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ কাঠা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে এসব জাল জব্দ করা হয়।অভিযান টের পেয়ে প্রভাবশালীরা বাওড়ে জাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল বাওড়ের পাড়েই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেন ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, আমাদের কাছে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে মধুমতি বাওড়ে কাঠা এবং বেড় জাল দিয়ে ওই এলাকার প্রভাবশালী মহল মাছ শিকার করে আসছে । এতে সাধারণ মৎস্যজীবীরা বাওড় থেকে মাছ শিকার করতে পারেন না। সাধারণ জেলেরা মাছ ধরতে গেলে তাদের সেখান থেকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়।

এ অভিযোগের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা করি। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে । যাতে প্রভাবশালীরা আর কাঠা দিতে না পারে এবং সাধারণ জেলেদের মাছ শিকারে বাধা না দেয়।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা