সারাদেশ

শেখ হাসিনা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরার মহম্মদপুর ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মধ্যে সংযোগস্থাপনকারী মধুমতি নদীর উপরে ৬শ ৭০ মিটার দৈর্ঘের 'শেখ হাসিনা সেতু'র শুভ উদ্বোধন করেছেন।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর শুভ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক ড. আশাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, জেলা প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

জানা যায়, ২০১৪ সালের ১৩ নভেম্বর ম্যাক্স-র‍্যানকেন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পেয়েছিলেন এবং ২০১৫ সালের ১০ এপ্রিলে শুরু হয় সেতুর নির্মাণ কার্যক্রম। সেতুটি ৬শ ৭০ মিটার দৈর্ঘ্য এবং ৯ দশমিক ৮০ মিটার প্রস্থ। যার মধ্যে রয়েছে ১৫০টি পাইল, ১৫টি স্প্যান এবং ৭৫টি পিসি গার্ডার। যার নির্মাণ ব্যয় বরাদ্দ ছিল ৫৯ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকা প্রায়।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা