সারাদেশ

পাঞ্জাবীওয়ালার স্ত্রী গ্রেফতার, হত্যায় ব্যবহৃত রশি ও হাতুড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে প্রবাসীর স্ত্রীকে হত্যার পর লাশ ড্রামে ভরে গুম করার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে গৌরনদী থানা পুলিশ। গ্রেফতারকৃত নারীর নাম রহিমা বেগম। তিনি ওই উপজেলার ডিমলা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। যে খালেক বিদেশ যাওয়ার জন্য নিহত সাবিনার স্বামীকে চার লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু খালেক বিদেশ যেতে অসম্মতি জানালে তার প্রদত্ত টাকা ফেরত দিতে এসেছিল নিহত সাবিনা।

পুলিশ জানিয়েছে, সাবিনার শ্বশুর বাড়ি গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামে। কিন্তু সাবিনা তার দুই সন্তান নিয়ে নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় বাসা ভাড়া নিয়ে থাকতো। শুক্রবার (২০ নভেম্বর) টাকা ফেরত দিতে গৌরনদীতে আসেন সাবিনা তার দুই সন্তান নিয়ে। ওইদিন সকাল ১০টার দিকে তার দুই সন্তানকে শ্বাশুড়ির কাছে রেখে বরিশালে আসেন। বরিশাল নগরীর কাশিপুরের ভূঁইয়া বাড়ি এলাকার নির্মানাধীন একটি বাড়িতে ডেকে এনে পরিকল্পতিভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়। হত্যাকান্ডে ব্যবহার করা হয় হাতুড়ি ও রশি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রশি দিয়ে বেধে হাতুড়িপেটা করে নৃশংসভাবে হত্যা করা হয় দুই সন্তানের জননী সাবিনা আক্তারকে।

গৌরনদী থানার ওসি আফজাল হােসেন জানিয়েছেন, রহিমা বেগম নামে একজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কখন এবং কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানানি ওসি। তিনি রোববার বিকেলে (২২ নভেম্বর) জানিয়েছেন, গ্রেফতারকৃত নারী হত্যায় অংশ নেওয়া সন্দেহভাজন যুবক আব্দুল খালেকের স্ত্রী। আমরা রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে। আশা করি অল্প সময়ের মধ্যে অপরাধীদের আইনের আশ্রয়ে নিয়ে আসতে পারবো।

প্রসঙ্গত, ভুরঘাটা বাসস্ট্যান্ডে শুক্রবার রাত ৮টার দিকে একটি লোকাল বাসের ছাদে থাকা ড্রমের ভেতর থেকে প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশভর্তি ড্রামটি বরিশালের গড়িয়ারপার নাম স্থান থেকে দুই যুবক ২৩০ টাকা ভাড়া চুক্তিতে ভুরঘাটা তুলে দেন। পাঞ্জাবী পরিহিত একনজ এবং তার সহযোগীও বাসের ইঞ্জিন কভারে করে ভুরঘাটা যান। সেখানে নেমে তারা ড্রামটি রেখে পালিয়ে যান।

সুরতহাল রিপোর্টে নিহত সাবিনার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা