বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, ধর্ম মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপি সরকার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানিত করেছে। ইতমধ্যে ২৫ ভাগ ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পেয়েছেন। পর্যাক্রমে সকলে ভাতা ভুক্ত হবেন।
শুক্রবার বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ কমিটি ও মুসল্লিগনের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল আরো বলেন,‘ মাদক বর্তমানে ভয়াভয় আকার ধারন করেছে। মাদক নির্মুলে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। জুম্মার নামাজের পরে প্রতিটি মসজিদে মাদকে কুফল নিয়ে আলোচনা করতে হবে।
ঝালকাঠি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ কমিটির সভাপতি আনিসুর রহমান তাপুর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি আদালতের জিপি মাহাবুব আলম কবির, পিপি মাহেব হোসেন, জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম-আহবায়ক রবিউল হোসেন তুহিন, যুগ্ম-আহবায়ক ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, মসজিদ কমিটির সহ-সভাপতি আফজাল হোসেন। অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুসল্লিগন, বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না