সারাদেশ

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দখলচেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক স্থানীয় ছাত্রদল নেতাসহ দুই জনের বিরুদ্ধে। ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মো. আবদুস সালাম (৫৭)। অভিযুক্তদের মধ্যে অপূর্ব রহমান অপু (২৭) জেলা সদরের মিরকাদিম পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদল সভাপতি। ডায়েরিতে অন্য অভিযুক্ত হলেন একই এলাকার মো. আবিদ (২৫)। ২০ অক্টোবর সদর থানায় এই জিডিটি দায়ের করা হয় (জিডি নং- ১৩৫৫)।

জিডি ও স্হানীয় সূত্রে জানা যায়, উত্তর রামগোপালপুর বাসিন্দা মো. আবদুস সালাম ও তার পরিবারের সাথে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনছুর আহমেদ কালাম এর সাথে দীর্ঘ ৩০ বছর ধরে জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে। এখন ওই জমি বেশ কিছুদিন ধরে ছাত্রদল নেতা অপূর্ব রহমান অপু ও তার সহযোগী মো. আবিদ উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা এবং ভুক্তভোগীকে এলাকা ছাড়া করার হুমকি দেন আওয়ামী লীগ নেতার পক্ষ নিয়ে।

এরই ধারাবাহিকতায়, গত ২০ অক্টোবর সকাল ১০ টার দিকে অপুসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। ঘটনার সময় ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে বাধা দিলে হাত-পা ভেঙে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া এবং খুন-জখম করাসহ সপরিবারে এলাকা ছাড়া করার হুমকি প্রদান করে অভিযুক্তরা। ভুক্তভোগীর বাজারে থাকা দোকানে তালা দেন।

ভুক্তভোগী মো. আব্দুস সালাম জানান, সম্পত্তি নিয়ে আওয়ামী লীগ নেতা জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালামের সাথে মামলা চলমান। মামলা বর্তমানে আপিল ডিভিশনে শুনানিতে রয়েছে। শুনানি অন্তে কালাম গংদের বিরুদ্ধে সম্পত্তি যাতে দখল করতে না পারে, আদালত পজিশনের বিষয়ে স্ট্যাটাসকো প্রদান করেন। ওই জমি আমি হিমেল ভূইয়ার নিকট ভাড়া দিয়েছি।

​এখন কালাম ছাত্রদলের সভাপতি— অপুকে দিয়ে আমার জমি ভাড়া নিয়েছে হিমেলকে জমিতে চাষাবাদ করতে নিষেধ করছে এবং জমির দখল বুঝিয়ে দিতে বলে। এই নিয়ে তর্ক-বিতর্ক হয়। পরে কালকে এখানে ২০ থেকে ৫০ জন লোকজন ও পোলাপান নিয়ে আসে। এরপরে গণ্ডগোল করে। তখন ছাত্রদলের অপু বলে, আবার দখলে যাব, পারলে কিছু করিস; থানা-পুলিশ করে কিছু করতে পারবি না।" এরপর গিয়ে আমাদের দোকান ঘরের দরজা বন্ধ করে তালা মারে; বলে, "আবার তালা দেব, পারলে কিছু করিস।" পরে আমরা থানায় জিডি দায়ের করি।

এ বিষয় জমি ভাড়া নেয়া হিমেল ভূইয়া বলেন, আমি আব্দুস সালাম কাকার কাছে থেকে জমি ভাড়া নিয়েছি। গত ১৯ তারিখে ছাত্রদল নেতা অপু এসে আমার শ্রমিকরা কাজ করছে, তখন সালাম কাকাকে খোঁজে, পরে আমি গেলে বলে জমি ছেড়ে দিতে হবে আমরা কালাম সাহেব থেকে জমি নিছি। ওরা চাঁদাও দাবি করে আমার কাছ থেকে। আমি আজও শ্রমিকদের ১৫ হাজার টাকা কাজের খরচ দিলাম, ওরা কিসের চাষাবাদ করে মিথ্যা কথা।

অভিযোগের বিষয়ে মিরকাদিম পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদল সভাপতি অর্পূব রহমান অপু বলেন, ওই জমি ২০২৪ সালের জানুয়ারি মাসে কালাম সাহেব থেকে আমার ফ্রেন্ড ও আমি ভাড়া নিছি, আমরা মিলাঝিলা এখানে পার্টনারে আমরা চাষাবাদ করতাছি ও মাছ চাষ করছি। এখন ওরা আমাদের হুমকি দিতাছে যে, এখান থেকে সইরা যেতে নাইলে তোর পুকুরে বিষ দিয়া মাছ মাইরা ফেলবো। আমরা কাউকে হুমকি দেয়নি। আর আমার আগে জিডি করা রয়েছে। আমি নিজেও সদর থানায় অভিযোগ দায়ের করেছি।

এদিকে, এ ঘটনায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনছুর আহমেদ কালাম মুঠোফোনে বলেন, ওই জমিটি আমি অপূর্বদের দিছি, দেখাশোনা করার জন্য। ওই জমির মামলায় আমি হাইকোর্ট থেকে রায় পেয়েছি। ওরা ভুয়া কাগজপত্র দিয়ে নাকি, শুনলাম আবার আপিল করছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রোমান হোসেন বলেন, অভিযোগের বিষয় শুনেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী সাংগঠনিক ব্যবস্হা নেয়া হবে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের পারমিশন নিয়ে, তদন্ত করে পরবর্তী ব্যবস্হা গ্রহন করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

উগ্রপন্থী ও ইসলামবিদ্বেষী লো পেনের সামনে সুগম হচ্ছে ক্ষমতার পথ

ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতা ও তীব্র সামা...

জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ বৈঠকের দোরগোড়ায় ইউরোপ

ইউরোপীয় ভূরাজনীতিতে চলমান উত্তেজনা এবং ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের পথ খু...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

শিবচরে আধুনিক ডাক বাংলা ভবন উদ্বোধন

মাদারীপুরে শিবচরে ৪ তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলা ভ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

কাল দেশে ফিরছেন মিয়ানমার থেকে পালানো ৩ বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্...

আফগানদের বিপক্ষে বড় জয়ই লক্ষ্য,ব্যাটিংয়ে বাংলাদেশ

ঠিক বাঁচা-মরার লড়াই নয়। ফাইনালে উঠতে কঠিন এক চ্যাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা