সারাদেশ

মোংলায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল

মাসুদ রানা, মোংলা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দর পরিদর্শনে আসবেন আজ বৃহস্পতিবার। তার আগমন উপলক্ষে মোংলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে একটি শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই মিছিলে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে এর ভূয়সী প্রশংসা ও স্বাগত জানান।

মোংলা থানা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা আগমন কেবল দলীয় নেতাকর্মীদের জন্যই নয়, বরং সমগ্র মোংলা তথা উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে। উপকূলীয় এলাকার উন্নয়ন এবং পশুর নদীর নাব্যতাসহ স্থানীয় সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবিসমূহ বাস্তবায়নে তাঁর এই আগমন স্মরণীয় হয়ে থাকবে।

সমাবেশে পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী তাঁর বক্তব্যে বলেন, দেশের দূরদর্শী রাজনীতির প্রতীক জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আজকের এই আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক তাঁর বক্তব্যে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের প্রিয় নেতা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঐতিহাসিক সফর মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক মুক্তির পথ সুগম করতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার গোলাম নুর জনি, সহ বিএনপি নেতা খোরদেশ আলম, বাবলু ভুইয়া, বোরহান উদ্দিন দিদার, শাহজাহান ফকির, সালাম ব্যাপারি, মোঃ শহিদুল, সাবেক জেলা যুবদলের সদস্য মোঃ আলাউদ্দিন,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইমান হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল , যুবদল নেতা জিয়াউর রহমান হিরণ, বাপ্পা রাজ, মহসিন পাটায়ারি, ,পৌর মহিলা দল নেত্রী বেবী রহমান , দুলালী সরদার , আয়শা বেগম,পৌর কৃষকদলের সভাপতি মো: সোহাগ চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মানিক , সাংগঠনিক -শাহ ইলিয়াস বাদল,সহ সভাপতি মো: হেমায়েত, যুগ্ন সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন,৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূইয়া ,মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ১নং সদস্য,সাহেদ মাহামুদ সাকিব,মোংলা সরকারি কলেজ যুগ্ম সাধারণ সম্পাদক মো:ডলার মোল্লা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

উগ্রপন্থী ও ইসলামবিদ্বেষী লো পেনের সামনে সুগম হচ্ছে ক্ষমতার পথ

ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতা ও তীব্র সামা...

জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ বৈঠকের দোরগোড়ায় ইউরোপ

ইউরোপীয় ভূরাজনীতিতে চলমান উত্তেজনা এবং ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের পথ খু...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

শিবচরে আধুনিক ডাক বাংলা ভবন উদ্বোধন

মাদারীপুরে শিবচরে ৪ তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলা ভ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

কাল দেশে ফিরছেন মিয়ানমার থেকে পালানো ৩ বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্...

আফগানদের বিপক্ষে বড় জয়ই লক্ষ্য,ব্যাটিংয়ে বাংলাদেশ

ঠিক বাঁচা-মরার লড়াই নয়। ফাইনালে উঠতে কঠিন এক চ্যাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা