ছবি: সংগৃহীত
খেলা

পেনাল্টি মিস রোনালদোর, ফেলিক্সের গোলে জয় আল নাসরের

ক্রীড়া ডেস্ক

সহজ গোলের সুযোগ হাতছাড়া, এরপর পেনাল্টি থেকেও ব্যর্থ—ক্রিশ্চিয়ানো রোনালদোর রাতটা কাটল হতাশায়। তবে তার ব্যর্থতা দলের জয়ে বাধা হতে পারেনি। স্বদেশি জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে সৌদি প্রো লিগে মঙ্গলবার নিওমকে ১-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। বিরতির পর গোল করার দারুণ সুযোগ তৈরি হয় রোনালদোর সামনে। সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো উঁচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে শট নেওয়ার সুযোগ পান তিনি। কিন্তু ৪৭তম মিনিটে বাঁ পায়ের শটে বল জালে জড়ানোর বদলে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এরপর পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান পর্তুগিজ মহাতারকা। কিন্তু সেখানেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। জোরালো শট নিলেও বল চলে যায় লক্ষ্যের বাইরে। ফলে গোলের সুযোগ নষ্টের হতাশা নিয়েই মাঠে লড়াই চালিয়ে যেতে হয় রোনালদোকে।

রোনালদো ব্যর্থ হলেও দলের জয়ের নায়ক হয়ে ওঠেন জোয়াও ফেলিক্স। ম্যাচের ৬১তম মিনিটে তার করা গোলেই এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে সৌদি ক্লাবটি।

এই জয়ের ফলে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে, ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নিওম। ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে কাদসিয়া এবং ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল-হিলাল।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

উগ্রপন্থী ও ইসলামবিদ্বেষী লো পেনের সামনে সুগম হচ্ছে ক্ষমতার পথ

ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতা ও তীব্র সামা...

জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ বৈঠকের দোরগোড়ায় ইউরোপ

ইউরোপীয় ভূরাজনীতিতে চলমান উত্তেজনা এবং ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের পথ খু...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

শিবচরে আধুনিক ডাক বাংলা ভবন উদ্বোধন

মাদারীপুরে শিবচরে ৪ তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলা ভ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

কাল দেশে ফিরছেন মিয়ানমার থেকে পালানো ৩ বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্...

আফগানদের বিপক্ষে বড় জয়ই লক্ষ্য,ব্যাটিংয়ে বাংলাদেশ

ঠিক বাঁচা-মরার লড়াই নয়। ফাইনালে উঠতে কঠিন এক চ্যাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা