ছবি: সংগৃহীত
বিনোদন

পূজা চেরীর ছবিতে মুগ্ধ ভক্তরা, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’

বিনোদন ডেস্ক

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে বেশ কিছুদিন ধরেই নতুন সিনেমায় দেখা যাচ্ছে না। সর্বশেষ কুরবানির ঈদে মুক্তি পাওয়া সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমায় বড়পর্দায় হাজির হয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর না মিললেও ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-গুঞ্জনে সামাজিক মাধ্যমে ছিলেন আলোচনায়।

এরই মধ্যে শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন এই অভিনেত্রী। পূজার উৎসবে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানোর পাশাপাশি ভক্ত-অনুরাগীদের সঙ্গে সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন আনন্দঘন মুহূর্তগুলো।

দুর্গাপূজার প্রথম দিন থেকেই বিভিন্ন পূজামণ্ডপে দেখা যাচ্ছে পূজা চেরীকে। মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা করার পাশাপাশি সপ্তমীতে রাজধানীর বনানীর একটি আলোচিত পূজামণ্ডপেও ঘুরেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীতে নিজের সাজ ও রূপে আবারও ভক্তদের মুগ্ধ করেছেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রী। লাল পাড়ের সাদা শাড়ি, হাতে ভর্তি চুড়ি আর গলায় হালকা গয়নায় সেজেছিলেন তিনি। সাধারণ অথচ স্নিগ্ধ সাজে পূজার আবহে যেন অন্য রকম সৌন্দর্য ছড়িয়েছেন অভিনেত্রী।

সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূজা। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, মহাষ্টমীতে কোনো গ্রামের পূজামণ্ডপে গিয়েছিলেন তিনি। বাড়ির ভেতরে তৈরি ওই পূজামণ্ডপের পাশাপাশি একটি পুকুরের সামনেও ছবি তুলেছেন অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে পূজা চেরী লেখেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।’

তিনি আরও লেখেন, ‘মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’

পূজা চেরীর এই ছবি প্রকাশের পরই মন্তব্যের ঘরে ভালোবাসা জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার সরাসরি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

এক ভক্ত লিখেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে।’ তবে একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। এক নেটিজেন লিখেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা।’

ভক্তদের এমন ভালোবাসা আর প্রশংসায় দুর্গাপূজার আনন্দের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন এই ঢালিউড অভিনেত্রী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ বৈঠকের দোরগোড়ায় ইউরোপ

ইউরোপীয় ভূরাজনীতিতে চলমান উত্তেজনা এবং ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের পথ খু...

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে ৫ ইউরোপীয়

পুরুষদের ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম...

উগ্রপন্থী ও ইসলামবিদ্বেষী লো পেনের সামনে সুগম হচ্ছে ক্ষমতার পথ

ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতা ও তীব্র সামা...

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার এক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে অভিযান চালিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা