জাতীয়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে রায়ের কপি ও প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে ঢাকা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার আগে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির মধ্যে একজন পুরুষ ও একজন নারী প্রবাসী বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ফেসবুকের পোস্ট দেখে যেন কেউ কোনো সিদ্ধান্তে না পৌঁছান। ভুল তথ্য ও অপতথ্য থেকে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সৌদি আরবের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এখন সৌদি কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা। রায়ের কপি ও সংশ্লিষ্ট নথিপত্র হাতে পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করা হবে। এরপর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বাংলাদেশ সরকার।

সৌদি আরবে কারাবন্দী বাংলাদেশিদের তথ্য যাচাইয়ের বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে দেশটিতে কারাবন্দী বাংলাদেশিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোতে পাঠিয়ে থাকে। মৃত্যুদণ্ডের আলোচনায় আসা দুই বাংলাদেশির নাম ওই তালিকায় রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের দায়িত্ব হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি কর্মীরা যেন দেশটিতে নিরাপদে কাজ করতে পারেন, সে বিষয়টি সরকার সব সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

এদিকে, সংশ্লিষ্ট দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সরকার যোগাযোগ করেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে এখনো বিস্তারিত তথ্য নেই। পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।

সৌদি কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে ‘খুবই ইতিবাচক’ বলে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। দেশটি বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম বড় উৎস হওয়ায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং সেখানে কর্মরত বাংলাদেশিদের বিষয়টি গুরুত্বপূর্ণ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ বৈঠকের দোরগোড়ায় ইউরোপ

ইউরোপীয় ভূরাজনীতিতে চলমান উত্তেজনা এবং ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের পথ খু...

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে ৫ ইউরোপীয়

পুরুষদের ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম...

উগ্রপন্থী ও ইসলামবিদ্বেষী লো পেনের সামনে সুগম হচ্ছে ক্ষমতার পথ

ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতা ও তীব্র সামা...

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার এক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে অভিযান চালিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা