সারাদেশ

লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল শুরু

ভোলা প্রতিনিধি

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলায় শুরু হয়েছে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’। বুধবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর স্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করবে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় তিনি আরো বলেন,মাঠে হাজারো দর্শক দেখে আমি আমার সেই শৈশবের দিনে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে। ইচ্ছে করে ফুলপেন্ট খুলে হাফপ্যান্ট পরে মাঠে নেমে পরি।সারা জীবন খেলাধুলা করেছি। এখন বয়স হয়েছে

আমি বিশ্ব ফুটবল সংস্থা ফিফাকে ধন্যবাদ জানাই তারা আমাকে বাংলাদেশের শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে অর্ডার অফ মেরিট ২০০৫ সালে ঘোষনা করার জন্য। আমরা খেলোয়াড়দের উদ্দেশ্য বলতে চাই আপনারা খেলোয়াড় সুলব মনভার মাঠে দেখাবেন। খেলায় হারজিত থাকবে। তা মেনে নিবেন। দর্শকরা ভালো খেলা দেখতে মাঠে এসেছে। তাই খেলোয়াড় সুলভ স্প্রীড সবাই ধরে রাখবেন।

মঙ্গল সিকদার খেলাঘর অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়নের দল অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কালমা ইউনিয়ন ও মঙ্গল সিকদার খেলাঘরঅ্যাসোসিয়েশনের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়। ম্যাচের প্রথমার্ধে রাব্বির গোলে এগিয়ে যায় কালমা ইউনিয়ন। তবে খেলার শেষ দিকে রাইহানের গোলে সমতায় ফেরে মঙ্গল সিকদার খেলাঘর অ্যাসোসিয়েশন।

জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। বিদ্যালয়ের গ্যালারি ছাড়াও ভবনের ছাদে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা যায়। পুরো মাঠজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউসুফ মেম্বার জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং তাদের জন্য সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

এসময় উপস্থিত লালমোহন উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন মোহাম্মদ সিফাত বিন সাদেক,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ,

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

উগ্রপন্থী ও ইসলামবিদ্বেষী লো পেনের সামনে সুগম হচ্ছে ক্ষমতার পথ

ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতা ও তীব্র সামা...

জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ বৈঠকের দোরগোড়ায় ইউরোপ

ইউরোপীয় ভূরাজনীতিতে চলমান উত্তেজনা এবং ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের পথ খু...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

শিবচরে আধুনিক ডাক বাংলা ভবন উদ্বোধন

মাদারীপুরে শিবচরে ৪ তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলা ভ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

কাল দেশে ফিরছেন মিয়ানমার থেকে পালানো ৩ বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্...

আফগানদের বিপক্ষে বড় জয়ই লক্ষ্য,ব্যাটিংয়ে বাংলাদেশ

ঠিক বাঁচা-মরার লড়াই নয়। ফাইনালে উঠতে কঠিন এক চ্যাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা