বাণিজ্য

ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও পার্কভিউ হসপিটালের মধ্যে কর্পোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম জোন অফিসে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল­াহ, এফসিএস ও পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ এ চুক্তি স্বাক্ষর করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইঁয়া, মিয়া মোঃ বরকত উল­াহ, মোঃ ইয়াকুব আলী ও মিফতাহ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এবং ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডারগণ পার্কভিউ হসপিটালে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা