বাণিজ্য

সম্ভাবনা কাজে লাগাতে সরকারি উদ্যোগ গ্রহণের তাগিদ

নিজস্ব প্রতিবেদক: ২০২০-২১ অর্থবছরে ইন্দোনেশিয়া-বাংলাদেশ এর মধ্যে আমদানি রপ্তানি হয়েছে ১.৯ বিলিয়ন ডলার। এই দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ওষুধ, কৃষিপণ্য, পোল্ট্রি, পাট ও চামড়াজাত পণ্য এবং জুতার বিশাল বাজার রয়েছে ইন্দোনেশিয়ায়। দ্বিপাক্ষিক বাণিজ্যের এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগে নেয়ার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। চীন, ভারত, জাপানের মতো, ইন্দোনেশিয়াও যাতে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ করে সেজন্য রাষ্ট্রদূতকে উদ্যোগে নেয়ার আহ্বানও জানান মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত জানান, ইন্দোনেশিয়ার খাতভিত্তিক সংলাপ অংশীদার হতে আগ্রহী বাংলাদেশ। দেশটিতে শুল্ক ও করকাঠামো তুলনামূলক সহজ হওয়ায় বাংলাদেশি রপ্তানিকারকদের পক্ষে বাজার ধরা সহজ হবে। ইন্দোনেশিয়ান উদ্যোক্তারা বাংলাদেশে ওষুধ ও এসএমই খাতে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বিনিয়োগে আগ্রহী। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে চলতি বছরই দেশটির শিল্পমন্ত্রী অথবা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন। এছাড়া দেশটির সঙ্গে অগ্রাধিকারমুলক বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে বলে জানান রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. আমিন হেলালী, পরিচালক এম.জি.আর. নাসির মজুমদার ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা