বাণিজ্য

স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে অংশ নিবে স্যামসাং

বিজ্ঞপ্তি: আগামী ০৬ থেকে ০৮ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হতে যাওয়া স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে অংশ নেবে স্যামসাং। দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই এক্সপোটিতে ব্র্যান্ডগুলো তাদের প্রযুক্তিগত উদ্ভাবন ও ক্রেতাদের কেন্দ্র করে তৈরিকৃত স্মার্ট ডিভাইসগুলো প্রদর্শন করবে।

এ নিয়ে সোমবার (৩ জানুয়ারি) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ এক্সপোটিতে স্যামসাং তাদের অত্যাধুনিক ও আকর্ষণীয় ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস-সিরিজ উন্মোচন করবে। এক্সপোতে আগত দর্শনার্থীরা স্যামসাংয়ের উদ্ভাবনী ও প্রিমিয়াম ফাইভজি ডিভাইস পরখ ও কেনার সুযোগ পাবেন। একইসঙ্গে তারা আকর্ষণীয় পুরস্কার জেতারও সুযোগ পাবেন। ক্রেতারা বিভিন্ন স্যামসাং ডিভাইস ক্রয়ে ১০ শতাংশ ও ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। এ এক্সপো’র মাধ্যমে স্যামসাং বিপুল সংখ্যক ক্রেতাদের কাছে নিজেদের নিয়ে যেতে এবং বিপুল সংখ্য তরুণদের উৎসাহিত করতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ডিভাইসের ওপর ছাড় সুবিধা দিবে।

স্যামসাং মোবাইলের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং ফজলুল মুসাইর চৌধুরী বলেন, ‘যেহেতু আমরা ফাইভজি যুগে প্রবেশ করছি, তাই উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ডিভাইসের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। এই এক্সপো’র মাধ্যমে আমরা এখানে আগত অতিথিদের বিশ্বের অন্যান্য দেশের সাথে সমাঞ্জস্যপূর্ণ ভবিষ্যতমুখী টেক ডিভাইস ও টেক ট্রেন্ডগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমরা আমাদের অতিথিদের তাদের পছন্দনীয় ও উপযুক্ত ডিভাইসগুলো কেনার ক্ষেত্রে সহায়তা করবো, যা বাংলাদেশের দ্রুতগামী প্রযুক্তিগত অগ্রগতির সাথে মানানসই হবে।’

এক্সপোতে স্যামসাংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানে বিকাল চারটায় উপস্থিত থেকে এই এক্সপোটি’র উদ্বোধন করবেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা