ছবি: সংগৃহীত
খেলা

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

ক্রীড়া ডেস্ক

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছে কাতালানরা। এই সময়ে ৩১ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৭টি। দুর্দান্ত এই শুরুর সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে ভালো ব্যবধানও তৈরি করেছে তারা। এখন প্রশ্ন একটাই—বার্সেলোনার এই ছুটে চলা থামাবে কে?

সেভিয়ার মাঠে সর্বশেষ জয়টিও এসেছে দাপটের সঙ্গে। রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও অ্যান্থনি গর্ডনের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া আক্রমণভাগ যে কতটা ভয়ংকর, তার প্রমাণ মিলছে মাঠেই। গ্রীষ্মকালীন দলবদলে রদ্রির অন্তর্ভুক্তি মাঝমাঠেও বাড়িয়েছে দলের বিকল্প। রক্ষণে কিছুটা দুর্বলতা থাকলেও আক্রমণাত্মক ফুটবলে তা অনেকটাই পুষিয়ে নিচ্ছে বার্সেলোনা।

তবে শিরোপা ধরে রাখার পথে কাতালানদের সামনে চ্যালেঞ্জও কম নয়। ঘরোয়া ফুটবলে বার্সেলোনার আধিপত্যে ইতি টানতে মরিয়া রিয়াল মাদ্রিদ। গত দুই মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। এবার ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আস্থায় দায়িত্ব পেয়েছেন হোসে মরিনিয়ো। তার অধীনে মৌসুমের শুরুটাও আশাব্যঞ্জক—ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।

তবে রিয়ালের পথচলায় হোঁচটও আছে। চলতি মাসের শুরুতে রিয়াল বেতিসের কাছে হারতে হয়েছে তাদের। ম্যাচের শেষ দিকে ট্রয় প্যারটের গোলে জয় তুলে নেয় বেতিস। এরপর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারিয়েছে মরিনিয়োর দল। লা লিগায় রায়ো ভায়েকানো ও এলচের বিপক্ষেও পেয়েছে টানা জয়।

তবে সাম্প্রতিক দুই ম্যাচের পারফরম্যান্স নিয়ে প্রশ্নও উঠেছে। ইন্টারের বিপক্ষে ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি রিয়াল। আর এলচের বিপক্ষে জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করে বসে রিয়াল। শেষ পর্যন্ত যোগ করা সময়ে কার্লোস এসপির গোলে জয় নিশ্চিত হয়।

এবার তাই মরিনিয়োর দলের সামনে বড় পরীক্ষা। রোববার মেত্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। লিগে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চাইলে এই ম্যাচে ভালো ফলের বিকল্প নেই।

অবশ্য নিজেদের মাঠে লড়াই জমিয়ে তুলতে প্রস্তুত আতলেতিকোও। রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাস নিয়েই ডার্বিতে নামবে দিয়েগো সিমিওনের দল। ফলে রিয়ালের জন্য ম্যাচটি মোটেও সহজ হওয়ার কথা নয়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা